• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে খাবার পানি ও স্যালাইন বিতরণ নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী

নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নান্দাইল প্রতিনিধিঃ  ময়মনসিংহের নান্দাইলে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় নান্দাইল উপজেলাধীন রাজগাতী ইউনিয়নে গ্রামীণ জনগণের সচেতনতা বৃদ্ধিতে বিশেষ তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি পর্যায়ে সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালতের বিভিন্ন আইনি সেবা ও এর কার্যকারিতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজগাতী বসুন্ধরা বাজারে এই বিশেষ সচেতনতামূলক প্রচারণা তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি সচেতনতামূলক নাটিকা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে দেখানো হয় কীভাবে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ জেলা আদালতে না গিয়ে, নামমাত্র খরচে, কোনো প্রকার হয়রানি ছাড়া এবং দ্রুততম সময়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতেই আইনি উপায়ে মীমাংসা করা সম্ভব। বিশেষ করে নারী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যাতে সামান্য বিরোধের জন্য অর্থ ও সময় নষ্ট না করেন, সে বিষয়ে দর্শকদের সচেতন করা হয়। নৈশকালীন এই আয়োজনে স্থানীয় হাটে আসা ব্যবসায়ী, ক্রেতা ও সর্বস্তরের সাধারণ মানুষ অত্যন্ত আগ্রহের সাথে প্রজেক্টরের পর্দায় এই প্রদর্শনী উপভোগ করেন।

ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের সচেতনতা যাচাই ও উদ্বুদ্ধবকরণের জন্য একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রাম আদালতের নিয়মকানুন ও সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মাঝে অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাজারে আসা এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ ধরনের সরাসরি ভিডিও প্রদর্শনী ও কুইজ আয়োজনের ফলে সাধারণ মানুষ ঘরের কাছে গ্রাম আদালতের বিভিন্ন আইনি সেবা ও এর কার্যকারিতা সম্পর্কে অবগত হন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আবু কাজেম এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মো. মোকছেদ আলী, মো. আলামিন,মো. মিলন ভূইয়া প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা