নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: তীব্র গরমে নান্দাইলে তৃষ্ণান্ত সাধারণ মানুষের মাঝে খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র তত্ত্বাবধানে পৌর শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয় নান্দাইল পৌর যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
জানা গেছে, নান্দাইল পৌর যুবদল ও ছাত্রদলের এবং স্বেচ্ছাসেবী উদ্যোগে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এ সময় তীব্র গরমে সুস্থ থাকতে প্রচুর পানি পানের পরামর্শ দেওয়া হয়।
যুবদল নেতা মাসুদ আলী মড়ল বলেন,তীব্র গরমে অনেকেই পানিশূন্যতায় ভুগছে। সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন- নান্দাইল পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সরকার,যুগ্ম-আহ্বায়ক পিয়াস হোসেন, রাকিবুল ইসলাম বাদল পৌর যুবদল নেতা হাবিবুর আলম মাসুম পৌর,নূর মোহাম্মদ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দল নেত নাজমুল হুদা নাইম,উপজেলা যুবদল নেতা আল আমিন মর্তুজা, কলেজ ছাত্রদল নেতা মুবাশ্বির কলেজ ছাত্রদল সহ প্রমুখ।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারী ও স্থানীয়রা।