• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
মেধায় সমৃদ্ধ হোক প্রজন্ম, মানবতায় ঋদ্ধ হোক সমাজ- মনোহরদীর ইউএনও মাহামুদুল হাসান মাদক সেবনের অর্থ না দেওয়ায় বৈধ বালু ঘাটের ভেকু ভাঙচুর  মনোহরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন পাঠ্যবই থেকে পর্যটন, দেশ চেনার নতুন দিগন্ত নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে খাবার পানি ও স্যালাইন বিতরণ নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনোহরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে প্রায় দুই হাজার বৃক্ষরোপন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে মনোহরদীর তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দী হাজী আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, অর্জুনচর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে এসব বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং নরসিংদী জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম আপেল, দীপক কুমার বর্মন প্রিন্স, মো. সুরুজ মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ মনোহরদীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। দেশে পর্যাপ্ত বৃক্ষ না থাকায় ছয় ঋতুর দেশ এখন দুই ঋতুর দেশে পরিণত হয়েছে। বছরের অধিকাংশ সময়ই তীব্র গরম অনুভূত হচ্ছে। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর বাংলাদেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে। মানুষের গড় আয়ু কমে যাচ্ছে, বন্ধ্যত্বের হার বাড়ছে এবং ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা