• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
মেধায় সমৃদ্ধ হোক প্রজন্ম, মানবতায় ঋদ্ধ হোক সমাজ- মনোহরদীর ইউএনও মাহামুদুল হাসান মাদক সেবনের অর্থ না দেওয়ায় বৈধ বালু ঘাটের ভেকু ভাঙচুর  মনোহরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন পাঠ্যবই থেকে পর্যটন, দেশ চেনার নতুন দিগন্ত নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে খাবার পানি ও স্যালাইন বিতরণ নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেধায় সমৃদ্ধ হোক প্রজন্ম, মানবতায় ঋদ্ধ হোক সমাজ- মনোহরদীর ইউএনও মাহামুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেছেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন, মেধার বিকাশ ও নৈতিক মূল্যবোধ চর্চা করতে হবে। সততা, মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মেধায় সমৃদ্ধ প্রজন্ম, মানবতায় ঋদ্ধ হোক প্রত্যেক সমাজ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। সততা, মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

এসময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার গঠনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন আহমেদ, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ, অভিভাবক সদস্য সাদিকুর রহমান তারেক, শিক্ষক প্রতিনিধি মো. আওলাদ হোসেন ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা