• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
বজ্রপাতে অসুস্থ ১৮ ছাত্রী হাসপাতালে নান্দাইলে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ  মেধায় সমৃদ্ধ হোক প্রজন্ম, মানবতায় ঋদ্ধ হোক সমাজ- মনোহরদীর ইউএনও মাহামুদুল হাসান মাদক সেবনের অর্থ না দেওয়ায় বৈধ বালু ঘাটের ভেকু ভাঙচুর  মনোহরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন পাঠ্যবই থেকে পর্যটন, দেশ চেনার নতুন দিগন্ত নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বজ্রপাতে অসুস্থ ১৮ ছাত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে বজ্রপাতে অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

আজ (৫ অক্টোবর) সোমবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর ২টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। পরপর কয়েকটি বজ্রপাতের শব্দে ভবনের নিচতলার অন্তত ১৮ মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

তিনি বলেন, পরে শিক্ষক ও প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পর বজ্রপাত শুরু হয়। এরপর বিদ্যালয়ের নিচতলা থেকে শিক্ষার্থীদের কান্নার শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি ১৮ থেকে ২০ জন শিক্ষার্থী পড়ে আছে। পরে তাদের অটোরিকশায় করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আ. মতিন জানান, ছয়জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা