• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে পর্ণোসাইটে বিক্রি করায় আটক মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ বেলাবোতে বিএনপি নেতা লাল মিয়ার পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান ভৈরবে প্রবাসীর জমিতে মাটি ভরাটে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভৈরবে ১৬ বছর আগে বদল করা জমি পুনরায় বিক্রি ও দখল চেষ্টার অভিযোগ

মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় প্রজেক্টরের মাধ্যমে উপজেলার শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমি মাঠে মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ক্রীড়া শিক্ষক এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ও সাবেক ভিপি গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আকন্দ প্রমুখ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে ক্রীড়াঙ্গনে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

বক্তারা মনে করেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও সুস্থ মানসিকতা গঠনের অন্যতম হাতিয়ার। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা