• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Headline
পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন বহিষ্কারাদেশ প্রত্যাহারের আকুতি: প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতা শাহাবুল আলমের খোলা চিঠি, সামাজিক মাধ্যমে কর্মীদের আলোচনা সাইবার সুরক্ষা আইন সংশোধনে কমিটির সদস্য হলেন তথ্য প্রতিমন্ত্রী অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস কথা রাখলেন ইউএনও আরাফাত সিদ্দিকী, প্রতিবন্ধী রাহাত পেল নতুন হুইলচেয়ার বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার চিকিৎসা সহায়তায় বাকপ্রতিবন্ধীর পাশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী  ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপণ পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ চার বছর পরও ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে বিএনপি

প্রতিনিধি :
প্রকাশকাল : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ) :কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অপতৎপরতা, নৈরাজ্য সৃষ্টি, মাদক ব্যবসা এবং অনলাইন জুয়া-ক্যাসিনোর বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর এলাকার দলীয় অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। তারা বলেন, গত বছরের ৫ আগস্টের পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে চলাফেরা করছে। বিএনপি উদারতা দেখালেও সেটিকে দুর্বলতা হিসেবে নেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।
বক্তারা আরও অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে পলাতক আওয়ামী লীগপন্থী ব্যক্তিরা বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এবং চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারও চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করতে কঠোর অবস্থান নেবে।

সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সাঈদুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশীদ, শাহজাহান জয়পুরী ও শরীফ জায়েদী, পৌর বিএনপির সদস্যসচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী ও মেহেদী হাসান রুবেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট এ এস এম সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদল নেতা আল-আমীন, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমেদ রিজনসহ উপজেলা, পৌর বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা