• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা

জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী 

প্রতিনিধি :
প্রকাশকাল : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম : চট্টগ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

৫ জুন(শুক্রবার) জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বিগত সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এ স্থাপনাকে পুনরায় তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। জাদুঘরের যেসব কক্ষ বর্তমানে সংস্কারের আওতায় রয়েছে, সেগুলোর কাজ শেষ হলে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যুদয় ও রাষ্ট্রগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা দেশকে সমৃদ্ধ করেছে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে সংস্কারকাজের জন্য। আধুনিকায়নের মাধ্যমে এসব কক্ষে জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন, ব্যবহৃত সামগ্রী ও ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা