• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
নরসিংদীতে একের পর এক প্রভাবশালীদের ব্ল্যাকমেইলের অভিযোগ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে  মনোহরদীতে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ে সাবেক এমপি খুররম খান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন বহিষ্কারাদেশ প্রত্যাহারের আকুতি: প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতা শাহাবুল আলমের খোলা চিঠি, সামাজিক মাধ্যমে কর্মীদের আলোচনা সাইবার সুরক্ষা আইন সংশোধনে কমিটির সদস্য হলেন তথ্য প্রতিমন্ত্রী অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস কথা রাখলেন ইউএনও আরাফাত সিদ্দিকী, প্রতিবন্ধী রাহাত পেল নতুন হুইলচেয়ার বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার চিকিৎসা সহায়তায় বাকপ্রতিবন্ধীর পাশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী 

ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপণ

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ): পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) “মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি”র সঙ্গে সামঞ্জস্য রেখে ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের নিজস্ব অর্থায়নে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পৌর সচিব জাহাঙ্গীর আলমসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধন শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র বৃক্ষ রোপণ কর্মসূচি খুবই একটি চমৎকার কর্মসূচি। সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। তিনি আরও বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ উদ্যোগ অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা