• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ কালীগঞ্জ পৌরসভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

পাইকগাছা প্রতিনিধি:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

খুলনার পাইকগাছায় দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ-অসহায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

২০২৫-২৬ অর্থবছরের এডিপির (৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ) অর্থায়নে উপজেলার ২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ২০ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন এবং ৫ জন অসহায় ব্যক্তির মাঝে ভ্যান বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমির ডা. জিএম আসাদুল হক এবং জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা