• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিনিধি :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাল্যবিবাহ মুক্ত, শিশুশ্রম মুক্ত, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধে ৫ জিরো ক্যাম্পেইন” বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপি। এতে বিদ্যালয়ের দুটি টিম অংশগ্রহণ করে।

টুর্নামেন্টে উপস্থিত ছিলেন- শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শাহজাহান কবির মিলন, প্রধান শিক্ষিকা রওশন আরা, ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপির ম্যানেজার সাগর কস্তা, প্রোগ্রাম অফিসার অর্পনা ঘাগ্রা, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোস্তফা কামাল সঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, শিশু সুরক্ষা কমিটির মাসুদ খান, সাংবাদিক মিন্টু মিয়া সহ প্রমুখ।

৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের গোলাপি টিম এবং সাদা টিম অংশগ্রহণ করে। খেলায় ৩-২ গোলে বিজয়ী হয় সাদা টিম। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা