• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে  গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন নান্দাইলে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে নূরসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ নান্দাইলে ঘর ও জমি থাকা সত্ত্বেও দুই শিশুসহ মা খোলা আকাশের নিচে জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে পর্ণোসাইটে বিক্রি করায় আটক মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন

পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

পাইকগাছা প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

খুলনার পাইকগাছার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ গড়ইখালীর শিবসা নদীতে ভাসমান হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকারের পরিচালনায় এ হাসপাতালটি টানা তিন মাস স্থানীয় দুস্থ, অসহায় ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করবে।

সোমবার (২ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসমান হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাসপাতালের চিকিৎসক ডা. সায়েম, অ্যাডমিন শাহ আলম, প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আক্তার, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আনিসুর রহমান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাসমান হাসপাতালটি শিবসা নদীতে অবস্থান করে টানা তিন মাস গড়ইখালী ও আশপাশের উপকূলীয় এলাকার মানুষের চিকিৎসাসেবা দেবে। দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, উপকূলীয় অঞ্চলের চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় অসহায় মানুষ উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা