• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে নূরসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ নান্দাইলে ঘর ও জমি থাকা সত্ত্বেও দুই শিশুসহ মা খোলা আকাশের নিচে জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে পর্ণোসাইটে বিক্রি করায় আটক মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে ১৭ জন আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

খুলনার পাইকগাছায় থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক, জুয়া, চুরি, নাশকতা ও ইভটিজিংসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে আটক করা হয়েছে।

এ সময় চার মাদক কারবারির কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সকল ব্যক্তিদের বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন- চাঁদখালী ইউনিয়নের ফতেহপুর এলাকার লিয়াকত গাজীর ছেলে হুসাইন গাজী (২২), কপিলমুনির নাসিরপুর এলাকার কহিনুর বিশ্বাসের ছেলে শহীদ হাসান বিশ্বাস, একই এলাকার হাফিজুল বিশ্বাসের ছেলে হাসিবুল ইসলাম শিমুল এবং মাহমুদকাটির কৃষ্ণপদ দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথ।

এ বিষয়ে থানার (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, আটক হুসাইন গাজীর কাছ থেকে ১০ পিস, প্রদীপ দেবনাথের কাছ থেকে ১০ পিস, শহীদ হাসান বিশ্বাসের কাছ থেকে ৩ পিস এবং হাসিবুল ইসলাম শিমুলের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় মামলা করা হয়েছে।

এ ছাড়া জুয়ার অভিযোগে ছয়জন, ইভটিজিংয়ের ঘটনায় তিনজন, মসজিদের মটর চুরি মামলায় একজন, নাশকতা মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। এসব অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহতভাবে চলতে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা