• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে নূরসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ নান্দাইলে ঘর ও জমি থাকা সত্ত্বেও দুই শিশুসহ মা খোলা আকাশের নিচে জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে পর্ণোসাইটে বিক্রি করায় আটক মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা

পাইকগাছা প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় আগমন উপলক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপি নেতা এসএম এনামুল হক, শেখ শাহাদাত হোসেন ডাবলু, অ্যাডভোকেট জি এম এ সাত্তার, শেখ ইমাদুল ইসলাম, আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মণ্ডল, অ্যাডভোকেট একরামুল হক, সরদার ফারুক হোসেন, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, শেখ রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান মন্টু, ইমরান সরদার, মেছের আলী সানা, রুস্তম সরদার, ইউনুস মোল্লা, মাওলানা ইসলাম ও সোহেল গাজী প্রমুখ।

সভায় বক্তারা আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনা আগমনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা