• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে নূরসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ নান্দাইলে ঘর ও জমি থাকা সত্ত্বেও দুই শিশুসহ মা খোলা আকাশের নিচে জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে পর্ণোসাইটে বিক্রি করায় আটক মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেলাবোতে বিএনপি নেতা লাল মিয়ার পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণপুর ইউনিয়নের ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রশিদুল ইসলাম লাল মিয়া।

​গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

​পূজা মণ্ডপ পরিদর্শনকালে মো: রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, আমাদের এই অঞ্চলে আবহমান কাল থেকেই সব ধর্মের মানুষ পরম সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা যেন অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা বজায় রাখব।

​মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ সময় রশিদুল ইসলাম লাল মিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবকদলের ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ (বি.এ), নরসিংদী জেলা জিয়া শিশু-কিশোর কমিটির সহ-সভাপতি অহিদুজ্জামান অহিদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন), দপ্তর সম্পাদক আল-আমির সরকার চন্দনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা