• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে নূরসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ নান্দাইলে ঘর ও জমি থাকা সত্ত্বেও দুই শিশুসহ মা খোলা আকাশের নিচে জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে পর্ণোসাইটে বিক্রি করায় আটক মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি মনোহরদী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম মোল্লা বাবুল, লুৎফর রহমান বিএসসি,সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) দিলরুবা আক্তার প্রমূখ।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিলো দূর্যোগকালীন সময়ে এটা কীভাবে প্রশমন করতে পারি, জানমালের ক্ষয়ক্ষতি কমানো ও এর প্রভাবটা কীভাবে হ্রাস করতে পারি। এজন্য স্কুলে শিক্ষার্থীদের সামনে ফায়ার সার্ভিস মহড়া দিয়েছে। যেনো দূর্যোগকালীন সময়ে আতঙ্কিত না হয়ে সচেতন ভাবে তা মোকাবেলা করতে পারে। কোন গুজনে আতঙ্কিত হওয়া যাবে না। সবাইকে সচেতন ভাবে তা মোকাবেলা করতে হবে।

সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা