• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ কালীগঞ্জ পৌরসভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

মনোহরদীতে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নরসিংদীর মনোহরদীতে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা টেবলেটসহ মো. মনু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চিকাদী গ্রামের মনু মিয়ার বসতবাড়ির উঠান এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় মনু মিয়াকে আটক করে পুলিশ। আটক মনু মিয়া ওই গ্রামের মৃত আয়েব আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার উপ পরিদর্শক (এসআই) আবেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ মনু মিয়ার বাড়িতে অভিযান চালায়

এ সময় একটি পলিথিন কাগজের ভেতর থেকে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, আটক মনু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা