২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১২:৫৪| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩,
  • 408 Time View

ক্রীড়া ডেস্ক:
আগামী বিশ্বকাপ কোথায় হবে তা আগেই জানিয়ে দিয়েছিল ফিফা। যৌথভাবে উত্তর আমেরিকা তিন দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে ৪৮ দলের বিশ্বকাপ। এমনকি ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে সেটিও জানিয়ে দিয়েছিল ফুটবলের অভিভাবক সংস্থা।

এবার জানা গেছে, ২০২৬ বিশ্বকাপের লোগোও। বিশ্বকাপের ট্রফির পেছনে সাদা রংয়ে ‘২৬’ সংখ্যাটি দিয়ে লোগোটি তৈরি করা হয়েছে। এতে করে প্রথমবারের মতো বিশ্বকাপের অফিশিয়াল লোগোয় ট্রফির সঙ্গে সাল ব্যবহার করা হয়েছে। সঙ্গে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ‘উই আর ২৬ ’। লোগোর  ডিজাইনটি করেছে ফিফার ব্র্যান্ড টিম। আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ব্রাজিল কিংবদন্তি রোনালদোর সঙ্গে লোগোটি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিশ্বকাপের ২৩ তম সংস্করণের খেলা হবে মোট ১৬ স্টেডিয়ামে। যৌথভাবে ৩ দেশে বিশ্বকাপ হওয়ায় যাতায়াত ও সময়ের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয় নিয়ে অনেক দিন ধরেই বেশ আলোচনা হচ্ছিল। এই সমস্যার সমাধান দিয়েছেন ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের রাউন্ড অনুযায়ী দলগুলো সুবিধাজনক স্থানে রাখা হবে। যেন ম্যাচ খেলতে যাতায়াত, সময় ও পরিবেশগত অসুবিধা না হয়। কাতার বিশ্বকাপে এই সুযোগ-সুবিধা পেয়েছে দলগুলো।’

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশ হয়েছে কানাডা। উত্তর আমেরিকার দেশটির দুই সঙ্গী মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের এর আগে বিশ্বকাপের আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে আয়োজন করলেও দুবার আয়োজক দেশ ছিল মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ