• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক

কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে অতিরিক্ত সার মজুদ করায় দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী বিচারক আল-আমিন হালদারের নেতৃত্বে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এস এস করপোরেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় তাদের মজুদ নিবন্ধন বইয়ে উল্লেখিত সারের পরিমাণের তুলনায় বাস্তবে বেশি সার মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আলাদা দুইটি মামলায় ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানার দন্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন, প্রকাশ ট্রেডার্সের নির্মল দাস (৬০) ও মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূঁইয়া।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক আল-আমিন হালদার জানিয়েছেন, বাজারে সারসহ অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা