• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline
ত্রিশালে শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কুল হেলথ প্রোগ্রাম অনুষ্ঠিত ত্রিশালে ব্র্যাকের কৃষক মাঠ স্কুল উদ্বোধন ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ পাকুন্দিয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতার লক্ষ্যে ভিডিও প্রদর্শণী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আন্তরিক: এমপি আবুল কালাম আজাদ মেডিকেল রিপ্রেজেনটেটিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবীতে মনোহরদীতে মানববন্ধন পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন ভৈরবে ১৩ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে মনোহরদী পিএফজির নাগরিক প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয় পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আন্তরিক: এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

খুলনার পাইকগাছায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার হিসেবে কৃষকদের উন্নয়নে সার, বীজ, সেচসহ বিভিন্ন খাতে ভর্তুকি ও সহায়তা প্রদান করছে।

তিনি আরো বলেন, কোনো অসাধু সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের হয়রানি করতে না পারে। সরকারি গুদামে ধান বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের দালাল বা অনিয়ম বরদাশত করা হবে না। প্রকৃত কৃষকরাই যেন এই সুবিধা পান, তা নিশ্চিত করা হবে। কৃষকের স্বার্থ রক্ষায় আমরা সবসময় পাশে থাকবো বলেও আশ্বস্ত করেন তিনি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এসএম আমিনুল ইসলাম, সিনিয়র প্রফেসর আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাদ্দিস স ম আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, জামায়াত নেতা সফিয়ার রহমান, তামিম রায়হান, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জিএম শাহেদুজ্জামান বাবুসহ স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সভায় জানানো হয়, চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান জানান, চলতি মৌসুমে পাইকগাছা উপজেলায় মোট ৬২৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগষ্টের মধ্যেই কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা