• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ

খেলাধূলা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম- পটিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
প্রকাশকাল : শনিবার, ৬ জুন, ২০২৬

চট্টগ্রামের পটিয়া মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধনে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলায় ও গ্রাম পর্যায়ে খেলাধুলার বিকল্প নাই। বাংলাদেশে তরুণদের ক্রীড়ামেধার-সম্ভাবনাকে বিকশিত করতে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। তাই সরকার দেশের বিভিন্ন এলাকায় মাঠ, স্টেডিয়াম ও ক্রীড়া অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের জলুর দিঘীরপাড় এলাকায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার চর্চা রাখতে হবে। খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনার উদ্যোগ নেওয়া হবে। পটিয়ার শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতের উন্নয়নের ধারাবাহিক ভাবে কাজ করা হবে।

আমিনুল হক বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতিকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, পটিয়ায় ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ স্টেডিয়াম বাস্তবায়িত হলে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধায় অনুশীলনের সুযোগ পাবেন। এবং নতুন প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি হবে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ দৌলতুজ্জমান খাঁন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামসহ মহানগর, জেলা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা