• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
চিকিৎসা সহায়তায় বাকপ্রতিবন্ধীর পাশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী  ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপণ পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ চার বছর পরও ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে বিএনপি মনোহরদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত থানায় মীমাংসার কথা বলে ডেকে এনে যুবক কে গ্রেফতার করল পুলিশ  নান্দাইলের মুশুল্লি ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নান্দাইল ইউনিয়ন বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন 

চিকিৎসা সহায়তায় বাকপ্রতিবন্ধীর পাশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী 

প্রতিনিধি :
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাকপ্রতিবন্ধী মো. বায়েজীদ মিয়ার (১৩) চিকিৎসা সহায়তায় পাশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বুধবার (৮ জুলাই) দুপুরে বায়েজীদ মিয়ার বাড়িতে গিয়ে প্রতিমন্ত্রীর পক্ষে আর্থিক সহযোগিতা করা হয়। বাকপ্রতিবন্ধী বায়েজিদ মিয়া উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর গ্রামের আবুল কাশেম মিয়ার পুত্র। সে আয়েশা ছফির উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

সম্প্রতি বাকপ্রতিবন্ধী বায়েজিদ মিয়া ফুটবল খেলতে গিয়ে পাকস্থলীর এক পাশে ছিঁড়ে যায়। পরিবারের আর্থিক সংকট থাকায় চিকিৎসা সেবা নিতে অসহায় হয়ে পড়ে পরিবারটি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নজরে আসে। তিনি তাৎক্ষণিক বাকপ্রতিবন্ধী বায়েজিদ মিয়ার চিকিৎসার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করেন।

প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) আল মামুন, উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম,মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম সহ প্রমুখ।

বাকপ্রতিবন্ধী বায়েজিদ মিয়ার পিতা আবুল কাশেম বলেন- আমার দু:সময়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পাশে দাঁড়িয়েছে আমরা কখনও তার সহযোগিতার কথা ভুলবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা