• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে বেহাল সড়ক সংস্কার নান্দাইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন  পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত  ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন খেলাধূলা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম- পটিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ বেলাবোতে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী 

ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে বেহাল সড়ক সংস্কার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দুটি ইউনিয়নের দীর্ঘদিনের ভাঙাচোড়া ও চলাচলের অনুপযোগী দুটি সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা ছাত্রদল।

উপজেলার কানিহারী ইউনিয়নের বড়মা মোড় থেকে এলংজানি বাজার পর্যন্ত সড়ক এবং হরিরামপুর ইউনিয়নের রসুলপুর থেকে কাশিগঞ্জ সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট ও বালি ফেলে সাময়িক সংস্কার করা হয়েছে।

শুক্রবার ও শনিবার উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়ক দুটির বিভিন্ন স্থানে ইট ও বালি ফেলে যানবাহন ও পথচারীদের চলাচলের উপযোগী করার চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে সড়ক দুটি বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছিল।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিল। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও কৃষকদের সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছিল।

ত্রিশাল উপজেলা ছাত্রদলের নির্দেশনায় পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সদস্য তান্নিম আহমেদ সামী ও কানিহারী ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব মীর। এ সময় ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক সংস্কার কাজে অংশ নেন।

ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইয়াসির আরাফাত বলেন, “সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। সড়ক দু’টি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। জনগণের কষ্ট বিবেচনায় নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইট ও বালি দিয়ে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী সংস্কারের উদ্যোগ নেবে।”

তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনস্বার্থে প্রয়োজন হলে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নে অব্যাহত রাখা হবে।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত সড়ক দুটি সংস্কারে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা