• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে খাবার পানি ও স্যালাইন বিতরণ নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী

ত্রিশালে শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কুল হেলথ প্রোগ্রাম অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

“সুখে-অসুখে, সব বয়সের সবার পাশে” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কুল হেলথ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ত্রিশাল মেডিকেল সেন্টার (টিএমসি) ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

বুধবার (১৩ মে) সকালে ত্রিশাল পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত ত্রিশাল সিটি মডেল স্কুল প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে শিক্ষার্থীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা।

অনুষ্ঠানে অংশ নেওয়া অভিভাবক আম্বিয়া খাতুন বলেন, “এ ধরনের উদ্যোগ শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।”

ত্রিশাল মেডিকেল সেন্টার (টিএমসি) ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের মার্কেটিং অফিসার শাহজাহান ওমর জানান, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ত্রিশাল সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হাসান বুলবুল বলেন, “ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটনের একান্ত প্রচেষ্টায় তার প্রতিষ্ঠিত টিএমসি হাসপাতালের মাধ্যমে ত্রিশালের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।”

এসময় শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা