নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলের ঐতিহ্যবাহী বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে “শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি নিশ্চিতকরণ এবং পরীক্ষায় মানসম্মত ফলাফল অর্জন নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সাইফুল ইসলাম শাহীন।
বক্তব্যে সাইফুল ইসলাম শাহীন – ঐতিহ্যবাহী বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। শিক্ষার্থীদের পড়াশোনার মান বাড়িয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় ভাল ফলাফলের উপর শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এসময় তিনি অত্র বিদ্যালয়ে সংস্কার এ মেরামতের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এসময় আরও বক্তব্য রাখেন- মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বাবুল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নুরউদ্দীন সুরুজ, শামসুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাহজাহান কবির মিলন, পাচানী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান, খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম রতন,স্থানীয় ইউপি সদস্য হাকিম মেম্বার, বিএনপি নেতা নজরুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক ,আব্দুল হালিম বিডিআর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শহীদ উল্লাহ সহ প্রমুখ।
বক্তারা বিদ্যালয়ের পড়াশোনার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং ২০২৭ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় কিভাবে ভালো ফলাফল অর্জন করা যায় এ ব্যাপারে মূল্যবান মতামত তুলে ধরেন।