• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ কালীগঞ্জ পৌরসভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ নান্দাইলে খালেদা জিয়ার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ জুলাই শহীদ জুবাইদ ইসলামের পরিবারে তারেক রহমানের উপহার নরসিংদীতে একের পর এক প্রভাবশালীদের ব্ল্যাকমেইলের অভিযোগ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে  মনোহরদীতে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ে সাবেক এমপি খুররম খান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

পাইকগাছায় জমি নিয়ে বিরোধে থানায় অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

পাইকগাছায় বসতঘরের চালের টিন ও বেড়া খুলে নেওয়াসহ প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার (১ জুন) এ অভিযোগটি করেন উপজেলা মৌখালী গ্রামের আজগর আলীর পুত্র মো. আমির হামজা (৩৮)।

অভিযোগে তিনি উল্লেখ করেন, পৌরসভার গোপালপুর মৌজায় তার শাশুড়ি আমেনা বেগমের মালিকানাধীন জমিতে পরিবার নিয়ে বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

তবে সম্প্রতি তার শ্বশুর মরহুম আফিল গাজীর প্রথম পক্ষের ছেলে রবিউল ইসলাম (গোলাম রব্বানী) ও মেয়ে শাহিনা বেগম ওই সম্পত্তির মালিকানা দাবি করে সেখানে দখলের চেষ্টা চালাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (১ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা কয়েকজন লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে বসতঘরের টিন ও বেড়া খুলে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় আমির হামজা ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মরহুম আফিল গাজী জীবদ্দশায় গোপালপুর মৌজায় তার নিজস্ব ৯ শতক ২৫ পয়েন্ট জমি ২০২৪ সালের ১০ জুন তার দ্বিতীয় স্ত্রী আমেনা বেগম (আমির হামজার শাশুড়ীর) নামে হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২৫ নভেম্বর আমেনা বেগম উক্ত জমি নিজের নামে নামজারি সম্পন্ন করেন। বর্তমানে জমিটি খতিয়ান নং-২৫/৮৫৭-এর অন্তর্ভুক্ত রয়েছে।

ভুক্তভোগী আমির হামজা বলেন, বিবাদীরা যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

অন্যদিকে অভিযোগের বিষয়ে শাহিনা বেগম বলেন, আমার পিতার স্বাক্ষর জাল করে জমি লিখে নেওয়া হয়েছে। হেবা দলিলে থাকা স্বাক্ষরটি আমার পিতার নয়। আমরা বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চাই।

এ বিষয়ে পাইকগাছা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশীদ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য বিবাদী পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা