• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পাইকগাছায় বাইসাইকেল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ কালীগঞ্জ পৌরসভায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ নান্দাইলে খালেদা জিয়ার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ জুলাই শহীদ জুবাইদ ইসলামের পরিবারে তারেক রহমানের উপহার নরসিংদীতে একের পর এক প্রভাবশালীদের ব্ল্যাকমেইলের অভিযোগ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে  মনোহরদীতে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ে সাবেক এমপি খুররম খান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

পাকুন্দিয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতার লক্ষ্যে ভিডিও প্রদর্শণী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিজানুর রহমান:
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে গ্রাম আদালতের জনসচেতনতায় ভিডিও প্রদর্শনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় “অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের তালতলা বাজারে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত প্রদর্শনীতে পাকুন্দিয়া উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এস এম শফিউল আলম, ইউপি সদস্য মো: ফরিদ মিয়া।

বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহজ, দ্রুত ও স্বল্প খরচে বিচার পাওয়ার কার্যকর মাধ্যম। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব দিন দিন বাড়ছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

ভিডিও প্রদর্শনীর পর কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিতর হয়, সঠিক উত্তরদাতাদের মধ্যে ১০ জনকে পুরুস্কৃত করা হয়। সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা