• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের বৈঠক ১২০ টাকায় পুলিশে চাকুরী পেল ২১জন তরুণ-তরুণী সাংবাদিকদের সাথে চট্রগ্রাম জেলা পুলিশ সুপারের মতবিনিময় ত্রিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ডাক্তার লাঞ্ছিত নান্দাইলে চলন্ত সিএনজির সঙ্গে গরুর ধাক্কায় নিহত ১ আহত ২ উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই পশুখাদ্য ও ওষুধ ব্যবসায়ীর জরিমানা সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে- মেয়র ডা.শাহাদাত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের বৈঠক

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ বৈঠক। রবিবার (১৭ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী  এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে গণমাধ্যমের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে মাননীয় প্রধানমন্ত্রী সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা