• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline
নরসিংদীতে একের পর এক প্রভাবশালীদের ব্ল্যাকমেইলের অভিযোগ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে  মনোহরদীতে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ে সাবেক এমপি খুররম খান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন বহিষ্কারাদেশ প্রত্যাহারের আকুতি: প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতা শাহাবুল আলমের খোলা চিঠি, সামাজিক মাধ্যমে কর্মীদের আলোচনা সাইবার সুরক্ষা আইন সংশোধনে কমিটির সদস্য হলেন তথ্য প্রতিমন্ত্রী অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস কথা রাখলেন ইউএনও আরাফাত সিদ্দিকী, প্রতিবন্ধী রাহাত পেল নতুন হুইলচেয়ার বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার চিকিৎসা সহায়তায় বাকপ্রতিবন্ধীর পাশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী 

বেলাবোতে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : শনিবার, ৬ জুন, ২০২৬

নরসিংদীর বেলাবোতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে অপর মোটরসাইকেলের দুই যুবক।

শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে বেলাবো-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে ও একই গ্রামের নাহিদ নুরুল ইসলামের ছেলে। উভয়ই হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা যায়।

অপরদিকে আহত শুভ উপজেলার বেলাবো গ্রামের মরহুম শাহজাহান মিয়ার ছেলে ও সিয়াম বীরবাঘবের গ্রামের সুমন মিয়ার ছেলে।

জানা যায়, নিহত দুই আরোহীর মোটরসাইকেলটি পোড়াদিয়া থেকে নিজবাড়ী বীরবাঘবের দিকে আসছিল। অপরদিকে আহত দু’জনের মোটরসাইকেলটি পোড়াদিয়ার দিকে যাচ্ছিল।

ঘটনাস্থলে পৌঁছামাত্রই দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহান নিহত হয়। অপরদিকে নাহিদকে বেলাবো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত শুভকে নরসিংদী জেলা হাসপাতালে রেফার্ড করা হয় এবং সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দু‘জন নিহত হয়েছে বলে জেনেছি। এ ব্যাপারে আমরা তদন্ত করে দেখছি কিভাবে দূর্ঘটনাটি ঘটলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা