• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
ঈশ্বরগঞ্জে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে বিএনপি মনোহরদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত থানায় মীমাংসার কথা বলে ডেকে এনে যুবক কে গ্রেফতার করল পুলিশ  নান্দাইলের মুশুল্লি ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নান্দাইল ইউনিয়ন বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন  ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে বেহাল সড়ক সংস্কার নান্দাইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন  পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত 

শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে মনোহরদী পিএফজির নাগরিক প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬

নরসিংদীর মনোহরদীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। আজ (০৯ মে ২০২৬) শনিবার মনোহরদী উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পিস অ্যাম্বাসেডর ও বিএনপি নেতা মোঃ আরিফুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে এবং কোঅর্ডিনেটর সাংবাদিকনেতা কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিস অ্যাম্বাসেডর সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান তসলিম, পিস অ্যাম্বাসেডর রাজনীতিবিদ এমদাদুল হক টিটো, পিস অ্যাম্বাসেডর নারগিছ সুলতানা, অন্যতম সদস্য জনপ্রতিনিধি এম সুলতান উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষকনেতা এ. টি. এম. আশ্রাফুল আলম, আতাহার আলী, সাংবাদিক কামরুল ইসলাম, সনজন কুমার রায়, মোঃ বোরহান উদ্দিন, সরকার মোঃ ফারুক হোসেন, সাংবাদিক মীর ছালেহা (কাঞ্চি), মোবারক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আগামী জুনে শান্তি-সম্প্রীতি বিষয়ক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মনোহরদীর সর্বস্তরের অংশীজনদের নিয়ে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং মনোহরদীতে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং কার্যক্রমকে গতিশীল রাখার লক্ষ্যে বৃহত্তর পরিসরে মনোহরদী নাগরিক প্ল্যাটফর্ম গঠনে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

একইদিনে ওয়াইপিএজি এবং ওয়েভ এর সভাও অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা