• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি নরসিংদীতে পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে পর্ণোসাইটে বিক্রি করায় আটক মনোহরদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন-২) উদ্বোধন পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ বেলাবোতে বিএনপি নেতা লাল মিয়ার পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান ভৈরবে প্রবাসীর জমিতে মাটি ভরাটে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

প্রতিনিধি :
প্রকাশকাল : মঙ্গলবার, ১ মে, ২০১৮

গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুরগামী ডেমু ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৩৫) নামের এক কাঁচাফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ১লা মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লোহাগাছ সাতরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিঙ্গা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। সে বৈরাগীরচালা গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে ভাড়া থেকে শ্রীপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঁচা ফল ক্রয় করে ঢাকায় সরবরাহ করত।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর ষ্টেশন মাস্টার হারুনুর রশিদ জানান, নিহত আব্দুর রহমান আজ দুপুরে লোহাগাছ এলাকার বিভিন্ন বাড়ি থেকে কাঁচা আম ক্রয় করে লোহাগাছ সাতরাস্তা মোড় সংলগ্ন রেল লাইনে বসে ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে জয়দেবপুর গামী ডেমু ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হয়। এতে তার শরীরের একাংশ লোহাগাছ পড়লেও অর্ধাংশ বিন্দুবাড়ী গিয়ে পড়ে। এঘটনায় নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা