• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে খাবার পানি ও স্যালাইন বিতরণ নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী

১২০ টাকায় পুলিশে চাকুরী পেল ২১জন তরুণ-তরুণী

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি: মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেল ২১ জন তরুণ-তরুণী। চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জেলার ২০জন তরুন ও ১জন তরুনীসহ মোট ২১জন। নিয়োগের সকল প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে।

ইতোপূর্বে নিয়োগ সংক্রান্তে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার পক্ষ থেকে স্থানীয় ডিস চ্যানেল/পত্রিকা/মাইকিং ও ফেসবুকে প্রকাশের মাধ্যমে চাকরী প্রত্যাশীদের বারবার সচেতন করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার  মোহাম্মদ রুহুল কবীর খান চাকুরী প্রত্যাশীদের  প্রতারক/দালালদের শরণাপন্ন না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের চাকরি প্রাপ্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি ফি বাবদ খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।

চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে গত ১৮ এপ্রিল   সকাল ৮ টা থেকে নিয়োগ কমিটি ১ম ধাপে চাকুরী প্রার্থীদের মধ্য থেকে Physical Endurance Test (PET) কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ৪ মে লিখিত পরীক্ষায় সর্বমোট ২৩৯জন চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী অংশগ্রহণ করে।

রবিবার (১৭ মে)  সকাল ১০ টায় পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ৪৩জন পুরুষ ও  ১জন নারী প্রার্থীসহ মোট ৪৪জন প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ২০জন পুরুষ  ও ১ জন নারী প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান  চূড়ান্তভাবে উত্তীর্ণ ২১জন তরুণ-তরুণীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও বাংলাদেশ পুলিশে স্বাগত জানান।
এ সময় তিনি বলেন, দেশপ্রেম ও সততা বজায় রেখে প্রত্যেককে কর্তব্যে নিয়োজিত হয়ে মানুষের সেবায় দ্বায়িত্ব পালন করতে হবে।  জনবান্ধব পুলিশ হিসেবে নিজেকে তুলে ধরতে হবে। কোন অর্থ বা সুপারিশে নয়,  মেধা ও যোগ্যতায় ২১ জন মেধাবী মুখ আজ পুলিশ বাহিনীতে নিয়োজিত হলো। এরা সবাই ভবিষ্যতে পুলিশ বাহিনীর মুখ উজ্জ্বল করবে।

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে  রবিবার ( ১৭ মে)  সন্ধ্যা ৬ টায় নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ  মোহাম্মদ রুহুল কবীর খান।

নিয়মতান্ত্রিক উপায়ে নিজ মেধা ও যোগ্যতায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার জন্য নির্বাচিত হতে পেরে চুড়ান্তভাবে উত্তীর্ণ তরুণ- তরুণীরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন।

চুড়ান্ত ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন  মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), মেহেরপুর;  মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা