• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে কৃষক কৃষাণীদের দিনব্যাপী GAP সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠিত  পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ  নরসিংদীতে ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের নতুন জেলা কমিটি গঠন মনিরুল হাসান বাপ্পীকে পাইকগাছা উপজেলা সাইবার দলের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত ইয়ুথ ফর রিভোলিউশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের বৈঠক ১২০ টাকায় পুলিশে চাকুরী পেল ২১জন তরুণ-তরুণী সাংবাদিকদের সাথে চট্রগ্রাম জেলা পুলিশ সুপারের মতবিনিময়

মনিরুল হাসান বাপ্পীকে পাইকগাছা উপজেলা সাইবার দলের ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা উপজেলা সাইবার দলের নেতাকর্মীরা।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সাইবার দলের সহ-সভাপতি মোল্লা ইউনুস আলীর নেতৃত্বে নেতৃবৃন্দ বাপ্পীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাঁরা ফুলেল শুভেচ্ছা জানান এবং স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা সাইবার দলের যুগ্ম সম্পাদক মো. ওবাদুল্লাহ সরদার, দপ্তর সম্পাদক মো. ফারুক আহম্মেদ মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি খাতুন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক পাখি খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রয়হান হোসেন হৃদয়, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ মাহমুদ আকাশ, মো. হাফিজুর রহমান চুন্নু ও মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা