• বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত  ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন খেলাধূলা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম- পটিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ বেলাবোতে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত; র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী  ত্রয়োদশ সংসদে জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে – স্পীকার তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ঢেউটিন ও নগদ অর্থ পেল ৫ পরিবার  নান্দাইলে বজ্রপাতে দুই কৃষকের দুই গাভীর মৃত্যু 

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের ইন্তেকাল

মোস্তফা খান
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক একেএম সুজাউদ্দিন সুজা ইন্তেকাল করেন( ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) । মাত্র ৩০ বছর বয়সেই চলে গেলেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার সুত্রে জানা যায়,বুধবার রাত ৪ টার দিকে হঠাৎ স্ট্রোক করলে গুরুতর অসুস্থ অবস্থায় সুজাউদ্দিন সুজাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার তার মৃত্যু হয়।

তরুণ এ রাজনীতিবিদ ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের একেএম ফজলুল হকের ছেলে। তিন বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের একমাত্র ছেলে।জানা যায়, কিছু দিনের মধ্যে তার বিবাহের আলোচনা চলছিল।

স্কুল জীবন থেকেই ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব নেতৃত্বের জন্য তরুণ প্রজন্মের কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এছাড়াও শোক প্রকাশ করেন ফুলপুর-তারাকান্দার সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগণ।

ছাত্র নেতা সুজাউদ্দিন সুজার জানাযা বৃহস্পতিবার বিকালে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।হাজার হাজার মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় কলেজ মাঠ প্রাঙ্গন।এ সময় তাঁর রাজনৈতিক জীবন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির নেতাকর্মীরা। জানাযার পর তাঁকে নিজ ইউনিয়ন রহিমগঞ্জ গ্রামে দাফন করা হয়েছে।
তরুণ এই ছাত্রনেতার মৃত্যুতে ফুলপুরসহ ময়মনসিংহে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা