• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে একের পর এক প্রভাবশালীদের ব্ল্যাকমেইলের অভিযোগ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে  মনোহরদীতে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ে সাবেক এমপি খুররম খান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন বহিষ্কারাদেশ প্রত্যাহারের আকুতি: প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতা শাহাবুল আলমের খোলা চিঠি, সামাজিক মাধ্যমে কর্মীদের আলোচনা সাইবার সুরক্ষা আইন সংশোধনে কমিটির সদস্য হলেন তথ্য প্রতিমন্ত্রী অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস কথা রাখলেন ইউএনও আরাফাত সিদ্দিকী, প্রতিবন্ধী রাহাত পেল নতুন হুইলচেয়ার বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার চিকিৎসা সহায়তায় বাকপ্রতিবন্ধীর পাশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী 

প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের সাফল্য-তথ্য প্রতিমন্ত্রী শুভেচ্ছা

প্রতিনিধি :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডে লালমনিরহাট জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা দলকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এমপি।

বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি নান্দাইল দলের খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “আলহামদুলিল্লাহ, জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডে লালমনিরহাট জেলা দলকে হারিয়ে আমাদের নান্দাইল উপজেলা দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। এই অর্জন শুধু একটি দলের নয়, পুরো নান্দাইলবাসীর গর্ব ও আনন্দের বিষয়।”

তিনি আরও বলেন,“মাঠে নান্দাইল দলের ফুটবলাররা যে অদম্য সাহস, দক্ষতা ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের অসাধারণ নৈপুণ্য এবং দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।

ইয়াসের খান চৌধুরী বলেন,খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। নান্দাইলের ক্রীড়াঙ্গনের এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, “ইনশাআল্লাহ, বিজয়ের এই ধারা অব্যাহত রেখে নান্দাইল উপজেলা দল আগামী ম্যাচগুলোতেও সাফল্যের স্বাক্ষর রাখবে এবং জাতীয় পর্যায়ে আরও গৌরব অর্জন করবে।”

নান্দাইল দলের এই সাফল্যে উপজেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে দলটির খেলোয়াড়দের অভিনন্দন জানানো হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা