• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Headline
পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ বেলাবোতে বিএনপি নেতা লাল মিয়ার পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান ভৈরবে প্রবাসীর জমিতে মাটি ভরাটে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভৈরবে ১৬ বছর আগে বদল করা জমি পুনরায় বিক্রি ও দখল চেষ্টার অভিযোগ নোবিপ্রবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে ১৭ জন আটক

জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী 

প্রতিনিধি :
প্রকাশকাল : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম : চট্টগ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

৫ জুন(শুক্রবার) জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বিগত সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এ স্থাপনাকে পুনরায় তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। জাদুঘরের যেসব কক্ষ বর্তমানে সংস্কারের আওতায় রয়েছে, সেগুলোর কাজ শেষ হলে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যুদয় ও রাষ্ট্রগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা দেশকে সমৃদ্ধ করেছে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে সংস্কারকাজের জন্য। আধুনিকায়নের মাধ্যমে এসব কক্ষে জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন, ব্যবহৃত সামগ্রী ও ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা