• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Headline
নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল নান্দাইলে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে খাবার পানি ও স্যালাইন বিতরণ নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা

চিকিৎসা সহায়তায় বাকপ্রতিবন্ধীর পাশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী 

প্রতিনিধি :
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাকপ্রতিবন্ধী মো. বায়েজীদ মিয়ার (১৩) চিকিৎসা সহায়তায় পাশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বুধবার (৮ জুলাই) দুপুরে বায়েজীদ মিয়ার বাড়িতে গিয়ে প্রতিমন্ত্রীর পক্ষে আর্থিক সহযোগিতা করা হয়। বাকপ্রতিবন্ধী বায়েজিদ মিয়া উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর গ্রামের আবুল কাশেম মিয়ার পুত্র। সে আয়েশা ছফির উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

সম্প্রতি বাকপ্রতিবন্ধী বায়েজিদ মিয়া ফুটবল খেলতে গিয়ে পাকস্থলীর এক পাশে ছিঁড়ে যায়। পরিবারের আর্থিক সংকট থাকায় চিকিৎসা সেবা নিতে অসহায় হয়ে পড়ে পরিবারটি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নজরে আসে। তিনি তাৎক্ষণিক বাকপ্রতিবন্ধী বায়েজিদ মিয়ার চিকিৎসার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করেন।

প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) আল মামুন, উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম,মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম সহ প্রমুখ।

বাকপ্রতিবন্ধী বায়েজিদ মিয়ার পিতা আবুল কাশেম বলেন- আমার দু:সময়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পাশে দাঁড়িয়েছে আমরা কখনও তার সহযোগিতার কথা ভুলবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা