গাজীপুরের কালীগঞ্জে অতিরিক্ত সার মজুদ করায় দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক আল-আমিন হালদারের নেতৃত্বে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এস এস করপোরেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় তাদের মজুদ নিবন্ধন বইয়ে উল্লেখিত সারের পরিমাণের তুলনায় বাস্তবে বেশি সার মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আলাদা দুইটি মামলায় ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানার দন্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন, প্রকাশ ট্রেডার্সের নির্মল দাস (৬০) ও মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূঁইয়া।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক আল-আমিন হালদার জানিয়েছেন, বাজারে সারসহ অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।