• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
পাইকগাছায় ভাসমান হাসপাতালে ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- সোনিয়া হোসেন নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ বেলাবোতে বিএনপি নেতা লাল মিয়ার পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান ভৈরবে প্রবাসীর জমিতে মাটি ভরাটে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভৈরবে ১৬ বছর আগে বদল করা জমি পুনরায় বিক্রি ও দখল চেষ্টার অভিযোগ নোবিপ্রবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার পাইকগাছায় মাদক, জুয়া ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে ১৭ জন আটক

নান্দাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিন্টু মিয়া
প্রকাশকাল : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র তত্ত্বাবধানে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল, শাকিল মাহমুদ, আবু হুরায়রা ও পৌর যুবদল নেতা আফরাঈম রহমান প্রান্ত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, রেজাউল করিম ভূঁইয়া,নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুর রহমান রতন,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মন্ডল, সারোয়ার জাহান রাজীব, উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান অভি, এনামুল হক, আবুল কালাম সোহেল, মনির হোসেন, তাপস হোসেন, সাদেকুল ইসলাম জনি, আল মিনার, শাহাব উদ্দিন শামীম, পাবেল মাহমুদ, মজিবুর রহমান ফয়সাল, সামাদ হোসেন, পৌর যুবদলের বিল্লাল হোসেনসহ প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যুব সমাজকে সংগঠিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেন। যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার আদায়ে সামনের সারিতে থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছে।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা