১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৪১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা সড়ক তুমি কার—পৌরসভা না এলজিইডি? ৫০ মিটারেই থমকে জনজীবন ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত দুই শিক্ষিকা! চট্টগ্রামে মে দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেন ভৈরব হাইওয়ে পুলিশ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নেতিবাচক দেখি না- সিএমপি কমিশনার পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা ভৈরবে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন

নীলফামারীতে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩,
  • 399 Time View

নীলফামারী প্রতিনিধি:

ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারী ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন।
আজ বৃহস্পতিবার ১৮মে সকাল ১০টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করে নার্সিং শিক্ষার্থীরা।

এতে বক্তব্য রাখেন জেলা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি তাপসী রায়, সিনিয়র সহ-সভাপতি মুন্না ইসলাম, সাধারণ সম্পাদক ইমন শাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুন্নাহার, সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র রায়, সহ-সভাপতি খাদিজা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, দপ্তর সম্পাদক মোনায়েম ইসলাম, অর্থ সম্পাদক লিজা মনি, প্রচার প্রকাশনা সম্পাদক আয়শা বানু সহ অনেক শিক্ষার্থীবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে পাসকৃত শিক্ষার্থী যাদের শিক্ষাগত যোগ্যতায় এস.এস.সি এবং তারা ৩-৪ বছরের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স করার পর শুধুমাত্র ছয় মাসের ইন্টার্নশিপ যোগ্যতা সম্পন্ন করেই তাদেরকে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমান করা হয়েছে। কেননা এখানে শিক্ষাগত যোগ্যতার এক বিশাল বৈষম্য প্রচন্ডভাবে লক্ষণীয়। এটি আমাদের নার্স চিত্তের ক্ষোভের সৃষ্টি করেছে।
এখন আমাদের দাবি কারিগরি মুক্ত নার্সিং , ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে সমমান, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধিকরন ও ইন্টার্ন ভাতা নিশ্চিত, সরকারি নার্সিংয়ে ছেলে কোটা ১০শতাংশ থেকে ২০শতাংশে এবং বেসরকারি নার্সিংয়ে ২০ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত করতে হবে এবং ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ