• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ

রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি

প্রতিনিধি :
প্রকাশকাল : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে এক গৃহবধূর ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ সামাজিক মর্যাদা ক্ষুণ্ন ও পরিবারের মধ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরির অভিযোগ এনে নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর মা মোছা. লিপি আক্তার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) করা জিডিতে লিপি আক্তার অভিযোগ করেন, তাঁর ২২ বছর বয়সী মেয়ে রাজিয়া আক্তার বৈশাখীর সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা ছবি সংগ্রহ করে ‘Md Alom Shahin’ নামের একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ছেলের ছবির সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। এসব ছবির সঙ্গে আপত্তিকর কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।

জিডিতে আরও অভিযোগ করা হয়,সাবেক মেম্বার ‘Firuz Ali Honu’ নামের আরেকটি ফেসবুক আইডি থেকেও রাজিয়া আক্তার বৈশাখীর ছবি বিভিন্ন ছেলের ছবির সঙ্গে যুক্ত করে আপত্তিকর বক্তব্যসহ পোস্ট করা হয়েছে।

লিপি আক্তারের অভিযোগ, এসব পোস্টের কারণে তাঁর মেয়ে ও পরিবারের সদস্যরা সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন। এ ঘটনায় তিনি বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। জিডিতে সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর লিংকও উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর মা মোছা. লিপি আক্তার বলেন,আমার মেয়ে রাজিয়া আক্তার বৈশাখীর বিয়ে হয়েছে পাঁচ বছর আগে। স্হানীয় শফিকুল ইসলামের অভিযুক্তদের সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে আমার মেয়ের বিরুদ্ধে এসব রটানো হচ্ছে। আমি এর বিচার চাই। দুই ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করেছি।

তিনি আরও বলেন, মেয়ের ছবি ব্যবহার করে এ ধরনের পোস্ট দেওয়ার কারণে পরিবার সামাজিকভাবে বিব্রত হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নান্দাইল মডেল থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা