• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Headline
বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা আদরের বোন পাস করেছে, নেই মাহির—কান্না যেন থামছেই না মা-বোনের মামলা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে গ্রামবাসীর মানববন্ধন

ইয়ুথ ফর রিভোলিউশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠন

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি: জাতীয় পর্যায়ে তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করা সংগঠন ইয়ুথ ফর রিভোলিউশন বাংলাদেশে এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে নতুন এই কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন জেলা থেকে দক্ষ, মেধাবী ও সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইয়ুথ ফর রিভোলিউশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজিব আহমেদ নাবিল, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেরাব হোসেন সায়েম, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)।

এছাড়াও ইয়ুথ ফর রিভোলিউশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে নুসরাত জাহান নিহা সহ সভাপতি, ফাতিকুর রহমান বোরহান যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদী হাসান সহ-সাংগঠনিক সম্পাদক, তাহেরা বেগম কোষাধ্যক্ষ, সাদিয়া আনোয়ারা মাইশা সহ-কোষাধ্যক্ষ, জাকিয়া ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাশমিয়া হোসেন সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, আতিক মোহাম্মদ রাহাদ সদস্য, তাসনিম মুন সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে মানবিক, দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন কমিটির সদস্যরা শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবাধিকার, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং তরুণদের ক্ষমতায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি দেশব্যাপী যুবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েও কাজ করবে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও বিভিন্ন কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। নতুন কমিটি গঠনের মাধ্যমে ইয়ুথ ফর রিভোলিউশন বাংলাদেশে এর কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা