• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
থানায় মীমাংসার কথা বলে ডেকে এনে যুবক কে গ্রেফতার করল পুলিশ  নান্দাইলের মুশুল্লি ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নান্দাইল ইউনিয়ন বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন  ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে বেহাল সড়ক সংস্কার নান্দাইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন  পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত  ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন খেলাধূলা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম- পটিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল

নান্দাইলের মুশুল্লি ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

প্রতিনিধি :
প্রকাশকাল : রবিবার, ২১ জুন, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মুশুল্লি ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম আদালতের সেবা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুশুল্লী ইউনিয়নে “বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী” আয়োজন করা হয়। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আবু কাজেম গ্রাম আদালত প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমের উদ্দেশ্য হলো গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার, মামলা দায়ের পদ্ধতি, বিচার প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা। বর্তমানে গ্রাম আদালত দেশের তৃণমূল পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা প্রদানের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। তিনি বলেন ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে ফৌজদারী মামলা ১০ টাকা ও দেওয়ানী মামলা ২০ টাকার মাধ্যমে এ সেবা পাওয়া যায়। অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন মুশুল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব ।

এ সময় তিনি গ্রাম আদালতের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাওয়ার জন্য সকলকে ইউনিয়ন পরিষদে আসার আহবান জানান এবং উপস্থিত সকলকে গ্রাম আদালতের সেবা সম্পর্কে নিজ নিজ এলাকায় প্রচার করার জন্য অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবু শোয়েম, অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ ও সকল গ্রাম পুলিশগণ  অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ভিডিও প্রদর্শনী, র‌্যালী ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা