• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
নান্দাইলে গ্রাম আদালত বিষয় কমিউনিটি শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনৈতিক বিরোধে মেয়ের ছবি দিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ,থানা মায়ের জিডি নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নান্দাইলর রাজাবাড়ীয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন কার্যালয়ের শুভ উদ্বোধন নোবিপ্রবির ট্যুরিজম বিভাগে প্রাণবন্ত চড়ুইভাতি, মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা এখন যে গুম এবং সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না সেইটা গণমাধ্যমে আসা উচিত- তথ‍্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নান্দাইলে জমি বিরোধের জেরে নিরীহ পরিবার কে হয়রানীর অভিযোগ

গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, আট ঘন্টা পর চলাচল স্বাভাবিক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে লাইনচ্যুত হলো ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি।

এতে শুক্রবার সকাল থেকে এই রুটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি টেনে তুলে। প্রায় আট ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর কমিউটার ট্রেনের পরিচালক আবু রায়হান জানান, আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে কেঁপে ওঠে ট্রেনটি। মুহূর্তেই ইঞ্জিনের পেছনের দিকে পাওয়ারকারসহ ৪টি বগি লাইন থেকে ছিটকে পড়ে।আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এঘটনায় কেউ হতাহত হয়নি।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ের উদ্ধারকারী দুইটা ট্রেন ময়মনসিংহ ও ঢাকা থেকে এসে দুপুরে কাজ শুরু করে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক কামরুল হাসান বলেন, আমাদের ঢাকা ময়মনসিংহ রুটের জয়দেবপুর থেকে ময়মনসিংহ রেললাইনের দুর্বলতার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে।

আশা করছি শিগগির এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারব।
এদিকে বিকেল সাড়ে ৪টা নাগাদ লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষ করে রিলিফ ট্রেনের লোকজন। সকালে জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুতির প্রায় আট ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই রুটে চলাচলকারী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস বিকেল ৫টায় গফরগাঁও স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা