• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Headline
ঈশ্বরগঞ্জে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে বিএনপি মনোহরদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত থানায় মীমাংসার কথা বলে ডেকে এনে যুবক কে গ্রেফতার করল পুলিশ  নান্দাইলের মুশুল্লি ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার নান্দাইল ইউনিয়ন বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন  ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে বেহাল সড়ক সংস্কার নান্দাইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন  পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত 

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই পশুখাদ্য ও ওষুধ ব্যবসায়ীর জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

খুলনার পাইকগাছায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার রহমান গাজী এবং কপিলমুনি ইউনিয়নের বিশ্বজিৎ কুমার দাসকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪ ধারায় পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য ও সংশ্লিষ্ট ওষুধ বিক্রি এবং ব্যবসা পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বার্থে বাজার তদারকি ও অনিয়ম রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা