
নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি সভাপতি নির্বাচিত হয়েছেন এম.এ আউয়াল (দি নিউ নেশন) এবং সাধারণ সম্পাদক এইচ ভূইয়া সজল (এসএ টিভি)।
রবিবার (৫ এপ্রিল) সকালে নরসিংদী জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৬ইং নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু।
সভায় নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলপ্তি ঘোষণা করা হয়।
পরে ক্লাবের উপস্থিত ৮৪ সদস্যের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে ২০২৬-২০২৮ইং দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি এম.এ আউয়াল (দি নিউ নেশন), সিনিয়র সহসভাপতি মো: শফিকুল ইসলাম মতি (গ্লোবাল টিভি), সহসভাপতি মো: রফিকুল ইসলাম (আনন্দ টিভি), সহসভাপতি আশিকুর রহমান (দৈনিক বাংলা বাজার পত্রিকা), সাধারণ সম্পাদক এ এইচ ভূইয়া সজল (এসএ টিভি), যুগ্ন সাধারণ সম্পাদক মো: তৌহিদুর রহমান মিঠুন (মাই টিভি), কোষাধ্যক্ষ মো: মাইনউদ্দিন সরকার (টাইমস অব বাংলাদেশ), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিমা খানম (ডেইলি ট্রাইব্যুনাল), সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক শান্ত বণিক (দৈনিক নরসিংদীর নবকন্ঠ), প্রচার সম্পাদক মো: কবির হোসেন (নরসিংদীর খাস খবর)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- এবিএম আজরাফ টিপু (সাপ্তাহিক আজকের চেতনা), সালমা সুলতানা (দৈনিক বাংলা), মো: আশাদউল্লাহ মনা (দৈনিক সমকাল), নূরে আলম রনি (আরটিভি), মো: আল-আমিন (মাছরাঙ্গা টিভি), মো: খাদেমুল ইসলাম রূপালি বাংলাদেশ, মো: ফরিদ উজ জামান (দৈনিক ঢাকার ডাক), মো: মাহবুব হোসেন দৈনিক নিখাঁদ খবর, আফরোজা সুলতানা (বিজয় টিভি), সানজিদা আক্তার রুমা (দৈনিক মানবকন্ঠ)।