৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৩৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
চট্টগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও অফিস সময় মানছেন না মনোহরদী উপজেলার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নারায়ণপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ভৈরবে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাদ্দাম হোসেন বকেয়া বেতন না পাওয়ায় ত্রিশাল পৌরসভায় ৫ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

ভৈরবে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 31 Time View

ভৈরবে উৎসব মূখর পরিবেশে বাংলাদেশের অন্যতম প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি-এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে ব্যাংকের ভৈরব শাখা প্রাঙ্গণে ভৈরব শাখা কতৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এর পুরোনো গ্রাহক ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি এবং সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাজুল ইসলাম তাজভৈরবী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আসাদুজ্জামান জামান, ব্যবসায়ী হাজী সুমন মিয়া, ইব্রাহিম খলিল, জাহাঙ্গীর হোসেন, বাছির উদ্দিন, লন্ডন প্রবাসী সালমা প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন এবি ব্যাংক ভৈরব বাজার শাখার ব্যবস্থাপক শাহনূর আলম। এছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা ও গ্রাহকদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।

আমন্ত্রিত অতিথিবৃন্দ ব্যাংকটির ভূয়সী প্রশংসা করে দীর্ঘ সময়ের পথচলা ও সেবামূলক কার্যক্রমের স্মৃতিচারন করেন। বর্তমান সময়েও ব্যাংকের কার্যক্রম তথা ভৈরব শাখার ব্যবস্থাপকসহ সকল কর্মকর্তা কর্মচারীদের আচার-আচরণ ও গ্রাহক সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সেই সাথে আগামী দিনে আধুনিক সেবার মাধ্যমে ব্যাংকটি আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ব্যাংকের ভৈরব শাখা ব্যবস্থাপক বলেন, “এবি ব্যাংক ৪০ বছর ধরে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে গ্রাহকদের পাশে থাকতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরাও এবি ব্যাংকের সাফল্য কামনা করেন এবং দীর্ঘদিনের সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ