
চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ এপ্রিল ২০২৬) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরস্থ দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনার মাধ্যমে আসন্ন ম্যাচকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শকসেবা, ভিআইপি মুভমেন্ট, জরুরি সেবা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।