২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৯:১৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
নারায়ণপুর ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ভৈরবে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাদ্দাম হোসেন বকেয়া বেতন না পাওয়ায় ত্রিশাল পৌরসভায় ৫ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
  • 51 Time View

কিশোরগঞ্জের ভৈরবে মাঠে ফুটবল খেলতে না দেয়াকে কেন্দ্র করে দুপক্ষ টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে ৪ থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলায় পৌর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠে ক্রিকেট খেলছিল মসজিদ পাড়ার ছেলেরা। এই সময় একই এলাকার পলাশের মোড়ের ছেলেরা ফুটবল খেলতে চায়।

এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এর জের ধরে বিকেল ৪ টার দিকে এক দফা দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এবং রাত সোয়া আটটার দিকে উভয় পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ালে প্রায় দেড় ঘণ্টা ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় দোকান পাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে এবং পটকা ফোটানো হয়।

ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, গ্রামের পিছনে বালুর মাঠে খেলা নিয়ে দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়। তারা এর জের ধরে বিকেল ৪ টা থেকে প্রায় দেড় ঘণ্টা উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রাত প্রায় আটটার দিকে একই ঘটনায় একপক্ষ আরেক পক্ষের উপর হামলা চালালে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ফের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

অন্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাড়িঘর ও দোকান-পাট ভাঙচুরের বিষয়ে লিখিত আবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এএসপি ফয়জুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ