• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
সাইবার সুরক্ষা আইন সংশোধনে কমিটির সদস্য হলেন তথ্য প্রতিমন্ত্রী অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস কথা রাখলেন ইউএনও আরাফাত সিদ্দিকী, প্রতিবন্ধী রাহাত পেল নতুন হুইলচেয়ার বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার চিকিৎসা সহায়তায় বাকপ্রতিবন্ধীর পাশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী  ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপণ পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ চার বছর পরও ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে বিএনপি মনোহরদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাইবার সুরক্ষা আইন সংশোধনে কমিটির সদস্য হলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধি :
প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬” ছয় সদস্য কমিটির সদস্য হলেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। সাইবার সুরক্ষা সংশোধনের খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত সুপারিশ প্রণয়নের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার।
মঙ্গলবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে কমিটি। প্রয়োজনে কমিটি কো-অপ্ট সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুসারে সভা আয়োজন করবে।
এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২৯ জুন ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা